বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালকদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর হয়েছে। বিএসইসির ভিশন অনুসারে স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার বিনির্মাণের লক্ষ্যে গতকাল এ চুক্তি স্বাক্ষর হয়। এছাড়া প্রথমবারের মতো দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) নির্বাহী প্রধানদের সঙ্গেও বিএসইসি চেয়ারম্যানের এপিএ স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান, সব কমিশনার, সব নির্বাহী পরিচালক, ডিএসই ও সিএসইর ব্যবস্থাপনা পরিচালক, বিএএসএমের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ এপিএ কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
বিএসইসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালকদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ স্বাক্ষর হয়েছে।










