বাংলাদেশের মটোরসাইকেল বাজারকে আরো সম্প্রসারিত করতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করেছে নতুন মডেল এক্সব্লেড-২০২৪ । মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের বাইকারদের জন্য নতুন এক্সব্লেড-২০২৪ মডেল উন্মোচন করা হয়।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি বলেন, হোন্ডার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হলো সাশ্রয়ী, উচ্চ মান ও গতিশীলতার মাধ্যমে জনসাধারণের জীবনের উন্নয়নের সম্ভাবনাকে প্রসারিত করা।

৬০ হাজারের বেশি বাংলাদেশী গ্রাহক, যারা হোন্ডাকে বিশ্বাস করে ২০১৯ সালের ডিসেম্বরে উন্মোচনের পর থেকে হোন্ডা এক্সব্লেড ব্যবহার করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নতুন এক্সব্লেড-২০২৪ সাফল্যের জন্য দৃঢ়প্রতিজ্ঞা ও উৎসাহী তরুণদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, যে প্রজন্ম অলরাউন্ডার হতে চায় তাদের জন্য হোন্ডার বিশ্বব্যাপী প্রশংসিত। উচ্চতর প্রযুক্তির এ নতুন এক্সব্লেড-২০২৪ সবচেয়ে উপযোগী। পারফরম্যান্স ও স্টাইলের একটি নিখুঁত মিশ্রণ ।

এক্সপ্রেসিভ ও ফিউচারিস্টিক ডিজাইনের সঙ্গে নতুন রোমাঞ্চকে উদযাপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী উন্নত প্রযুক্তি ও দারুণ ডিজাইনের মাধ্যমে নতুন এক্সব্লেড-২০২৪ বাংলাদেশী গ্রাহকদের মন জয় করবে।

এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রোডাকশন অফিসার হিরোয়ুকি ইয়াসুনাগাসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারাসহ অনেকে।