রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাত দিনব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় অংশ নিচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। গতকাল সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সোনালী ব্যাংকের স্টলে ডিএমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মো. আবু সাঈদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মেলা চলাকালীন স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থী থেকে উদ্যোক্তা বাছাই, তাৎক্ষণিক ঋণ মঞ্জুরী এবং এসএমই ঋণসংক্রান্ত সব রকমের তথ্য ও সেবা প্রদান করা হবে।