বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘৩০তম বার্জার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা’র তৃতীয় ও সর্বশেষ জুরি সেশন সম্পন্ন হয়েছে। সম্প্রতি বার্জার পেইন্টসের সিনিয়র ম্যানেজমেন্টের উপস্থিতিতে একটি বিশেষ জুরি বোর্ডের মাধ্যমে এ বছরের শীর্ষ ছয়জন চিত্রশিল্পীকে নির্বাচিত করা হয়। জুরি বোর্ডে জুরি চেয়ারম্যান ছিলেন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। জুরি বোর্ডে আরো ছিলেন অধ্যাপক ড. মো. মোহাম্মদ ইকবাল আলী, সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, অনারারি প্রফেসর ড. মো. আবদুস সাত্তার, শিল্পী রঞ্জিত দাস এবং সহকারী অধ্যাপক নাজমুন নাহার কেয়া।