খাদ্য ও আতিথেয়তা খাতের ব্যয় বৃদ্ধির জেরে গত ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। দেশটির পরিসংখ্যান সংস্থা ডিপার্টমেন্ট অব স্ট্যাটিসটিকস মালয়েশিয়ার (ডিওএসএম) বরাতে এ তথ্য উঠে এসেছে। মাসওয়ারি জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে ভোক্তা মূল্য সূচক। গত মাসে সূচকে থাকা ৫৫২ পণ্যের মধ্যে ৮২ শতাংশ বা ৪৫২টি পণ্যেরই দাম বেড়েছে। —বিজনেস টাইমস