দেশে চার দশকের বেশি সময় ধরে প্লাস্টিকের আসবাব উৎপাদন করছে তানিন ফার্নিচার। গত এক বছরে প্রতিষ্ঠানটির সাফল্য উদযাপন ও নতুন বছরের পরিকল্পনা ঘোষণা করতে তানিন ফার্নিচারের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুুষ্ঠিত হওয়া এ সম্মেলনে তানিন গ্রুপের নিজস্ব ওয়েবসাইটও উদ্বোধন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানিন গ্রুপের চেয়ারম্যান কহিনূর বেগম, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী, পরিচালক ফাতেমা আনসারী, আমিনা আনসারী ও আসিফ আনসারী, এবং চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া। সম্মেলনে প্রতিষ্ঠানের সব বিক্রয় চ্যানেল প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্লাস্টিক ফার্নিচারের প্রথম উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ১৯৮২ সালে প্রতিষ্ঠা হয় তানিন ফার্নিচার। দীর্ঘ চার দশকের বেশি সময়ে প্রতিষ্ঠানটি তার উৎপাদন সক্ষমতা, গ্রাহক সন্তুষ্টি, প্রযুক্তি ব্যবহার ও বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
তানিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা খালেদ আনসারী বলেন, তানিনের পরিচালনা পষর্দের দক্ষ নেতৃত্বের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি, অপারেশনাল উৎকর্ষ, শক্তিশালী সুশাসন, দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ ও সুস্পষ্ট কৌশল কোম্পানিকে ধারাবাহিক সাফল্য অর্জনে সহায়তা করছে।
অনুষ্ঠানে চিফ অপারেটিং অফিসার হাসান শাহরিয়া তানিন ফার্নিচারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া সম্মেলনে তানিন ফার্নিচারের বিক্রয় বিভাগসহ অন্যান্য বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের বিশেষ স্বীকৃতি দেয়া হয়।










