গত বছর তুরস্কে রেকর্ড নারী কর্মসংস্থান হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির জরিপে দেখা গেছে, ২০২২ সালে দেশটিতে নারী কর্মসংস্থান হার ছিল ৩০ দশমিক ৪ শতাংশ, যা তুরস্কের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ নারী কর্মসংস্থান হার। ২০২১ সালে এ হার যেখানে ছিল ২৮ শতাংশ। অবশ্য ২০২২ সালে ৯৯ লাখ নারী বেকার ছিলেন। ২০২১ সালের ৯০ লাখের চেয়ে যা বেশি। ২০২০ সালে নারী কর্মসংস্থান হার ছয় বছরের সর্বনিম্ন ২৬ দশমিক ২ শতাংশে দাঁড়ায়। করোনা মহামারীর ধাক্কায় অর্থনীতিতে যে প্রভাব পড়ে তাতে সার্বিক কর্মসংস্থানই বিপন্ন হয়েছিল। আনাদোলু এজেন্সি
২০২২ সালে রেকর্ড নারী কর্মসংস্থান তুরস্কে
গত বছর তুরস্কে রেকর্ড নারী কর্মসংস্থান হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির জরিপে দেখা গেছে, ২০২২ সালে দেশটিতে নারী কর্মসংস্থান হার ছিল ৩০ দশমিক ৪ শতাংশ, যা তুরস্কের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ নারী কর্মসংস্থান হার।










