নাভানা রিয়েল এস্টেটের নতুন লোগো সম্প্রতি উন্মোচন করা হয়েছে। এটির নতুন ট্যাগলাইন ‘ব্রডেন লাইফ বাউন্ডারিজ’। নতুন লোগোটি একটি প্রতীককে প্রদর্শন করে, যা ভিন্ন আকৃতিকে সমন্বিত করে একটি প্রতিসম আকৃতিতে সৃষ্টি। এটি নাভানা রিয়েল এস্টেটের প্রজেক্টগুলোর বৈচিত্র্যকে প্রতিফলিত করে। নতুন ট্যাগলাইনটি জীবনকে সমৃদ্ধি ও বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত প্রদান করে।
নাভানা রিয়েল এস্টেট নাভানা গ্রুপের একটি অন্যতম ফ্ল্যাগশিপ ব্র্যান্ড। ঢাকা ও চট্টগ্রামে তারা ২৩৫টিরও বেশি প্রজেক্ট সম্পন্ন করেছে। বর্তমানে তাদের ৭৩টি প্রজেক্ট চলমান, যার মধ্যে তিনটি কনডোমিনিয়াম এবং ছয়টি ল্যান্ড প্রজেক্ট উল্লেখযোগ্য। —বিজ্ঞপ্তি










