মার্কেন্টাইল ব্যাংক দেশের বিভিন্ন স্থানে চারটি উপশাখা ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম। উপশাখাগুলো হলো ঢাকায় মিরপুর সেকশন-৬ উপশাখা ও মণিপুরী পাড়া উপশাখা, চট্টগ্রামে স্টিল মিল উপশাখা এবং নরসিংদীতে রায়পুরা উপশাখা। গতকাল প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে চারটি উপশাখার কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের এএমডি মতিউল হাসান।
চারটি ভিন্ন উপশাখায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নরসিংদীর রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, ব্যবসায়ী মো. কামাল মোল্লা, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাহনূর বেগম, ব্যবসায়ী মোহাম্মদ আলী, মোহাম্মদ ইলিয়াস, ড. কাজী কামাল আহমেদ, সৈয়দ আনসার উল্লাহ ও রাইস উদ্দিন আহমেদ রঞ্জু।










