আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান এ কোর্সের উদ্বোধন করেন। এআইবিটিআইয়ের অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসভিপি তৌহিদ সিদ্দিকী, এসএভিপি এসএম জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব-বিষয়ক কর্মশালার উদ্বোধন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।










