সম্প্রতি প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। এ সময় স্টেশন প্রাঙ্গণে ভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং উপব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক বক্তব্য দেন। তারা সবুজ বাংলাদেশ বিনির্মাণে সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পাহাড়তলী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এসকান্দার আলম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো. জানে আলম, চকরিয়া শাখার ব্যবস্থাপক মো. মিজানুল করিম, মদুনাঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল এবং কক্সবাজার রেলস্টেশনের স্টেশনমাস্টার মেহেদি হাসান।