মার্চে জাপানের রফতানি প্রবৃদ্ধি ধীর হয়েছে। কয়লা, পরিশোধিত তেল ও তেল পণ্যের বেশি ব্যয়ের কারণে আমদানি প্রবৃদ্ধি রফতানির তুলনায় বেশি বৃদ্ধি পায়। ফলে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে বার্ষিকষ্রবাণিজ্য ঘাটতি নেমে আসে ২১ দশমিক ৭ ট্রিলিয়ন ইয়েনে। যা ২০১৩ সালে ১৩ দশমিক ৭ ট্রিলিয়ন ইয়েনের রেকর্ডও ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার প্রকাশিত অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, মার্চে রফতানি এক বছর আগের তুলনায় বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ ও এ সময় আমদানি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। রয়টার্স