এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমডি ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মাদ মাহবুবুর রহমান ও সোহেল আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক মো. সাজিদুর রহমান প্রমুখ। এজিএমে ব্যাংকের উদ্যোক্তা, শেয়ারহোল্ডারসহ এএমডি মো. নুরুল আজীম, শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা অংশ নেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সেক্রেটারি ও ইভিপি মো. মোকাদ্দেস আলী। - বিজ্ঞপ্তি
এসবিএসি ব্যাংকের ১১তম এজিএম অনুষ্ঠিত
এসবিএসি ব্যাংক পিএলসির ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রাজধানীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এমডি ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।










