ক্লাইমেট-ফোকাসড ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও চিফ সাসটেইনেবিলিটি অফিসার মো. সাব্বির হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিন্ডে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) সীতেশ চন্দ্র বাছাড়সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএসএআইডি, স্রেডা, ইডকল ও বিএসআরইএর সহায়তায় ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব এনার্জি ও গ্রিনটেক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় নবায়নযোগ্য জ্বালানি সম্মেলন ও গ্রিন এক্সপোর ২৪তম অধিবেশনে এ পুরস্কার হস্তান্তর করা হয়।
ক্লাইমেট ফোকাসড ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
ক্লাইমেট-ফোকাসড ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক।










