এ উপলক্ষে সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার ডিরেক্টর অব হিউম্যান রিসোর্সেস নাজমুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির কার্ডধারীরা মোজাইক রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ব্রাঞ্চ, ডিনার, ইফতার-পরবর্তী ডিনার এবং সেহরিতে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ সুবিধা উপভোগ করবেন। এছাড়া ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা মোজাইক, কানেক্সিয়ন্স এবং হাউজ অব হান-এ আ-লা-কার্ট ডাইনিংয়ে ১০ শতাংশ পাবেন। পাশাপাশি হোটেলের হেলথ ক্লাব, সুইমিংপুল ও ভেন্যু বুকিংয়ের ক্ষেত্রেও থাকছে ১০ শতাংশ ছাড়।
অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ফাইন্যান্স ডিরেক্টর সুজন সাহা এবং ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং একেএম শাহাদুল ইসলাম এবং মার্চেন্ট অ্যাকোয়ারিংয়ের সিনিয়র ম্যানেজার দীপক চন্দ্র দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










