বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ মে) ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে অ্যাক্রেডিটেড টেস্টিং ল্যাবরেটরির
অবদান এবং সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএবির মহাপরিচালক
(অতিরিক্ত সচিব) মু. আনোয়ারুল আলম। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসজিএস বাংলাদেশ
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশিদ, বিএবির পরিচালক (ভারপ্রাপ্ত)
মো. মাহবুবুর রহমান এবং বিএবির উপপরিচালক মো. নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণে অ্যাক্রেডিটেড
টেস্টিং ল্যাবরেটরির অবদান এবং সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। বিএবি
অ্যাক্রেডিটেড বিভিন্ন সরকারি, বেসরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠান হতে ৫৫ জন প্রতিনিধি
অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিনিধিরা সুশাসন প্রতিষ্ঠানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ
২০৪১ বিনির্মাণে বিএবির কর্মকাণ্ড ত্বরান্বিত ও গতিশীল করার বিষয়ে মতামত প্রদান করেন। বিজ্ঞপ্তি










