চলতি বছরের জানুয়ারি-মে পর্যন্ত মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান ২৩ লাখ টন গম রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ২৯ দশমিক ১ শতাংশ। পণ্যবাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম এ তথ্য জানিয়েছে।

এপিকে ইনফর্ম জানায়, কাজাখস্তানের মোট রফতানীকৃত গমের মূল্য দাঁড়িয়েছে ৫২ কোটি ৩২ লাখ ডলার। এর মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি গম কমনওয়েলথভুক্ত দেশগুলোতে রফতানি করা হয়। এসব দেশে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ টনে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি গম রফতানি হয়েছে উজবেকিস্তানে।