শারজাহর অর্থনীতি ২০২২ অর্থবছরে ৫ দশমিক ২ শতাংশ সম্প্রসারণ হয়েছে। অর্থনীতিতে বৈচিত্র্য আনার ফলে গত বছর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজ্য বা আমিরাতটির মোট জাতীয় উৎপাদন (জিডিপি) হয়েছে ১৩ হাজার ৬৯০ কোটি দিরহাম বা ৩ হাজার ৭২০ কোটি ডলার। ২০২১ সালে এ রাজ্যের জিডিপি ছিল ১৩ হাজার ১০ কোটি দিরহাম। জ্বালানি তেলবহির্ভূত খাত ৫ দশমিক ২ শতাংশ সম্প্রসারণ হয়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৪০ কোটি দিরহামে, যা ২০২১ সালে ছিল ১২ হাজার ৬৮০ কোটি দিরহাম। দ্য ন্যাশনাল