কভিড মহামারীকে কেন্দ্র করে চীন সরকারের নেয়া কঠোর নীতির কারণে দেশটিতে ভালো ব্যবসা করতে পারেনি স্টারবাকস। তবে উত্তর আমেরিকায় চুটিয়ে ব্যবসা করে সে ক্ষতি অনেকাংশে পুষিয়ে নিতে পেরেছে সিয়াটলভিত্তিক চেইন কফিহাউজটি। ফলে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তাদের লাভ হয়েছে ৮৫ কোটি ৫২ লাখ ডলার। পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় তা ৪ দশমিক ৮ শতাংশ বেশি। এ সময় চীনে তাদের বিক্রি কমেছে ২৯ শতাংশ। পক্ষান্তরে, উত্তর আমেরিকায় তা ১০ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রে তারা কৌশলগত মূল্যবৃদ্ধি করেছিল। এর মাধ্যমে কর্মীদের বেতন-ভাতা ও সার্বিক ব্যয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করতে তারা সক্ষম হয়। স্টারবাকসের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী হাওয়ার্ড শ্যুলজ বর্তমান বৈশ্বিক পরিস্থিতির আলোকে এমন সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। ভোক্তাদের চাহিদা, মুদ্রাস্ফীতি, কভিড মহামারীর প্রভাব—সব বিবেচনা করে এ কৌশল নেয়া হয়েছে বলে জানান তিনি।

১ জানুয়ারি শেষ হওয়া চলতি অর্থবছরের প্রথম কোয়ার্টারে (অক্টোবর-ডিসেম্বর) তাদের আয় ৮৭০ কোটি ডলারে উন্নীত হয়েছে।