চলতি বছরের এপ্রিলে জাপানের কোর মূল্যস্ফীতি গত বছরের একই মাসের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। খাদ্যসহ বিভিন্ন অপচনশীল পণ্যের দাম বৃদ্ধিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে দেখা গেছে, এপ্রিলে পচনশীল খাদ্যপণ্য বাদে কোর ভোক্তা মূল্যসূচক কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ নিয়ে টানা ১৩ মাস ব্যাংক অব জাপানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে জাপানের কোর মূল্যস্ফীতি। খাদ্যপণ্যের মূল্য বেড়েছে ৯ শতাংশ, যা ৪৭ বছরের সর্বোচ্চ। রয়টার্স
এপ্রিলে জাপানের কোর মূল্যস্ফীতি বেড়েছে ৩.৪%
চলতি বছরের এপ্রিলে জাপানের কোর মূল্যস্ফীতি গত বছরের একই মাসের চেয়ে ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।










