ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পিএলসির এমডি মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। আইবিটিআরএর অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের এএমডি মুহাম্মদ কায়সার আলী ও জেকিউএম হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজি ও মোহাম্মদ ইয়াকুব আলী। কর্মশালায় ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সপেকশন ডিভিশনের ১০৫ জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ইসলামী ব্যাংকে অডিটবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংক’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে।










