সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে হাইব্রিড (সরাসরি উপস্থিতি ও ভার্চুয়াল) মডেলে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ড. কাজী মইনুদ্দিন মাহমুদ। ইউনিয়ন ক্যাপিটালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আনোয়ারুল হক, মোহাম্মদ একলাজ উদ্দিন, পরিমল চন্দ্র চক্রবর্তী ও ব্যারিস্টার মোহাম্মদ মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়োগকৃত প্রশাসক মো. ফেরদাউস হোসেনও এজিএমে অংশ নেন।
সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানি সচিব মো. আব্দুল হান্নান, নিরীক্ষা প্রতিষ্ঠান অরুণ অ্যান্ড কোম্পানির প্রতিনিধি, স্ক্রুটিনাইজিং প্রতিষ্ঠান সুরাইয়া পারভিন অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিনিধি এবং ইউনিয়ন ক্যাপিটালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।










