বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিক্রি আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কিছুটা কমেছে। একই সঙ্গে আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির মুনাফাও কমেছে। কোম্পানিটির অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে আরএকে সিরামিকসের বিক্রি হয়েছে ৫৬০ কোটি ১৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫৬৮ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে বিক্রি কমেছে ১ দশমিক ৫১ শতাংশ। চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ৪০ কোটি ৮৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা হয়েছিল ৫৫ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা।










