চলতি বছরের মার্চে জাপানের খানা ব্যয় ১ দশমিক ৯ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর কিয়োদো এজেন্সি।
জাপানের স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় জানায়, গত মার্চে জাপানের দুই বা ততোধিক সদস্যের গড় খানা ব্যয় ৩ লাখ ১২ হাজার ৭৫৮ ইয়েন বা ২ হাজার ৩০০ ডলারে দাঁড়িয়েছে। ২০২২ সালের একই মাসের তুলনায় যা কমেছে ১ দশমিক ৯ শতাংশ।
ব্যক্তি পর্যায়ের ভোগ যে কমে এসেছে মার্চের উপাত্তে তা স্পষ্ট। জাপানের মোট জাতীয় উৎপাদন বা জিডিপিতে অর্ধেকেরও বেশি ভূমিকা রাখে ব্যক্তি খাতের ভোগ।










