পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি দুটি হলো জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সভায় কোম্পানি দুটির আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
জিএসপি ফাইন্যান্স: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত প্রতিবেদন অনুমোদন করা হবে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে জিএসপি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা।
কপারটেক ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির পর্ষদ সভা আজ সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। এছাড়া সন্ধ্যা সোয়া ৭টায় চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সমাপ্ত ২০২২ হিসাব বছরে ৪ শতাংশ স্টক ও ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা।










