সোশ্যাল ইসলামী ব্যাংক হজযাত্রীদের জন্য দ্রুত ও উত্তম সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার আশকোনায় হজ ক্যাম্পে একটি হজ বুথ চালু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সম্প্রতি প্রধান অতিথি হিসেবে বুথটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।