বিশেষ এ স্বাস্থ্যসেবা উদ্বোধন উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম। বিশেষ অতিথি ছিলেন ইউনিকো হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি ও সিইও আর্দ্রা কুরিয়েন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বয়োজ্যেষ্ঠদের জীবনমান উন্নয়নে কাজ করা স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সমাজসেবী, ইউনিকো হাসপাতালে চিকিৎসা নেয়া সিনিয়র সিটিজেন, গণমাধ্যম প্রতিনিধি, ধর্মীয় নেতারা, পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, চিকিৎসক ও কর্মীরা। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউনিকো হাসপাতালের অঙ্গীকার তুলে ধরেন। অনুষ্ঠানে অন্য অতিথিরাও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় এ উদ্যোগের মাধ্যমে সিনিয়র সিটিজেনদের জন্য সহজলভ্য ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের সম্মান, যত্ন ও সহমর্মিতার সঙ্গে উন্নত চিকিৎসা দেয়াই ইউনিকো হাসপাতালের মূল লক্ষ্য।
সংশ্লিষ্টরা আরো জানিয়েছেন ইউনিকো হাসপাতালের এ উদ্যোগের আওতায় সিনিয়র সিটিজেনরা ওপিডি ও আইপিডি সেবায় বিশেষ সুবিধা ও ছাড় পাবেন। এর মধ্যে রয়েছে ডাক্তারের পরামর্শ, ল্যাবরেটরি সেবা, রেডিওলজি ইমেজিং, বিভিন্ন ডায়াগনস্টিক পরীক্ষা এবং ডায়ালাইসিস সেবা। পাশাপাশি যেসব বয়োজ্যেষ্ঠ নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আসতে পারেন না, তাদের জন্য Unico@Home সেবার সুবিধাও থাকবে, যার মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নেয়া সম্ভব হবে। এছাড়া এ কর্মসূচিতে বয়োজ্যেষ্ঠদের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে, যাতে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা সমানভাবে বজায় থাকে।










