চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা ৭১ শতাংশ কমেছে। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬২ কোটি ২ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে আইপিডিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৪ পয়সা, গত বছরের ৩১ ডিসেম্বর শেষে যা ছিল ১৮ টাকা ৩৩ পয়সা।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডোরদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে আইপিডিসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ১২ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আর্থিক খাতের কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয় ২ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ১২ পয়সায়।










