২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছেন তাদের বিভিন্ন ক‍্যাটাগরিতে চার্টার্ড অ্যানুয়াল অ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়েছে। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যানুয়াল অ্যাওয়ার্ডস নাইট প্রোগ্রাম-২০২৩ সম্প্রতি রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়। কোম্পানির সিইও এসএম জিয়াউল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. নুরুল আকতার, পরিচালক মো. নূর আলী, নিরপেক্ষ পরিচালক মোহাম্মদ ফোরকান উদ্দিন। এ সময় কোম্পানির ব্যাংকান্স্যুরেন্স চ্যানেলের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ৫৪ জন সফল বীমাকর্মীকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং ২৭ জন কর্মকর্তা-কর্মচারীকে সার্ভিস অ্যাওয়ার্ড দেয়া হয়।