তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি২, বাংলাদেশের সাবেক জেলা গভর্নর ও একজন পিএমজেএফ লায়ন। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ফিরোজুর রহমান দীর্ঘ ৩১ বছর ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়ন পরিষদ (পাঁচবার) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও।

শিক্ষানুরাগী ফিরোজুর রহমান রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে অবস্থিত নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য হিসেবে প্রায় ৪২ বছর চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের ইয়াকুবনগরে অবস্থিত ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

ফিরোজুর রহমান সোনালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তাদের একজন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন।