অভ্যন্তরীণ পর্যায়ে অধিবাসীদের ভ্রমণ বাড়ায় ২০২২ সালে হংকং ডিজনিল্যান্ডের (এইচকেডিএল) আয় ৩১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে নতুন রেকর্ডও তৈরি হয়েছে। কভিড-১৯ মহামারী ও বিধিনিষেধের কারণে যে ক্ষতি হয়েছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে কোম্পানিটি। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ৫২ সপ্তাহ পর ২০২২ সালের অক্টোবরে শেষ হওয়া বছরে হংকং ডিজনিল্যান্ডের আয় ২৮ কোটি ২৯ হাজার ডলারে উত্তীর্ণ হয়েছে। এছাড়া নিট লোকসান কমে ২১০ কোটি হংকং ডলারে নেমে এসেছে। গত বছর এর পরিমাণ ছিল ২৪০ কোটি হংকং ডলার। এ সময় মোট ৩৪ লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে। যার মধ্যে অধিকাংশই ছিল হংকংয়ের বাসিন্দা। ২০২২ অর্থবছরে এইচকেডিএল মাত্র ছয় মাস কার্যক্রম পরিচালনা করতে পেরেছে। বাধ্যতামূলক বন্ধের নির্দেশনা থাকায় সপ্তাহে পাঁচদিন থিম পার্ক চালু রাখা গেছে। এক বিবৃতিতে এইচকেডিএল জানায়, জুনের মাঝামাঝি সময় থেকে সপ্তাহে ছয় বা সাতদিন পার্ক খোলা রাখা যায় কিনা সে বিষয়ে পর্যালোচনা করছে কোম্পানিটি। রয়টার্স