ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি দেশব্যাপী নারী উদ্যোক্তাদের সক্ষমতা ও দক্ষতা বিকাশের জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষণ, ইভেন্ট এবং তথ্য বিনিময় কার্যক্রম আয়োজন করবে। এ লক্ষ্যে ইবিএলের ডিএমডি এম খোরশেদ আনোয়ার এবং তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সিইও হিমাংশু মিত্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ইবিএল বিজনেস বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন, লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান শারমিন আতিক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।