পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১৭ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৮ টাকা ৯ পয়সা। ১১ ফেব্রুয়ারি শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১১ টাকায়। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১১ টাকা ৭০ পয়সায়। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭২ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে এসবিএসি ব্যাংকের পর্ষদ।