ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে দুই বিভাগে মোট ১৪টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ১ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডভাইজার (স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এসডিইডি রবিউল ইসলাম মিলটন, ডিএমপির উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহেল রানাসহসহ সংশ্লিষ্টরা।
ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশনের আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় ফুটভলি প্রতিযোগিতা।










