বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শহিদ সেলিম তালুকদার সেন্ট্রাল লাইব্রেরিতে ১০১টি বই উপহার দিয়েছেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জ্ঞানভান্ডার সমৃদ্ধ করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় আগ্রহ বাড়াতে তিনি এ বইগুলো উপহার দেন।

গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইগুলো লাইব্রেরির কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান এবং মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, প্রকল্প পরিচালক, গ্রন্থাগারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সম্পাদনায় প্রকাশিত দুটি সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। সাময়িকী দুটি হলো দ্য ফ্রেমস অব ফ্রিডম এবং বিইউএফটি হাইলাইটস ২০২৪-২৫।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন।

—বিজ্ঞপ্তি