চীনের সাংহাই কারখানা নির্মিত টেসলার বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) বিক্রি ১৮ শতাংশ বেড়েছে। গত মাসের শুরুতে ইলোন মাস্কের দাম কমানোর সিদ্ধান্তে বিক্রি বেড়েছে মার্কিন এ কোম্পানির। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে টেসলার মোট বিক্রxত গাড়ির ৬৬ হাজার ৫১টি চীনে নির্মিত। গত ডিসেম্বরের ৫৫ হাজার ৭৯৬ ইউনিটের চেয়ে যা ১৮ শতাংশ বেশি। -রয়টার্স