মধুমতি ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় সম্প্রতি বাংলাদেশ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের অনুকূলে ৫ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজম উৎসব পরিচালক সৈয়দ ইমরান হোসেন কিরমানীর হাতে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার কামরুল হাসান খান উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি