রিটেইল ফেস্ট ২০২৩ উদযাপনের অংশ হিসেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) গ্রাহকদের জন্য ইউনাইটেড হেলথকেয়ার স্পেশাল হেলথ চেকআপ প্যাকেজের আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটালের এমডি ও সিইও মোহাম্মদ ফায়জুর রহমান, এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি