শেভরন বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত ‘রিস্টোরিং মোবিলিটি: আর্টিফিশিয়াল লিম্ব সাপোর্ট’ শীর্ষক উদ্যোগের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সুইসকন্ট্যাক্টের এসএমআইএলই প্রকল্পের আওতায় জালালাবাদ ডিজেবলড রিহ্যাব সেন্টার অ্যান্ড হাসপাতালের (জেডিআরসিএইচ) সহযোগিতায় সিলেটের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট ও নবীগঞ্জ উপজেলার ৬০ জন শারীরিক প্রতিবন্ধীকে কৃত্রিম অঙ্গ ও অর্থোটিক সহায়তা দেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সমন্বয় ও মনিটরিং শাখার অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন শেভরন বাংলাদেশের এমডি ও প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মুহাম্মদ ইমরুল কবির ও সামাজিক বিনিয়োগ বিভাগের প্রধান একেএম আরিফ আক্তার, সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন এবং জেডিআরসিএইচ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রকৌশলী শোয়াইব আহমেদ মতিন। —বিজ্ঞপ্তি