জাপানের ফিউচার মার্কেটে রাবারের দাম আবারো কমেছে। টানা দ্বিতীয় দিনের মতো পণ্যটির দাম কমে যায়। দেশটিতে নভেল করোনাভাইরাসে ডেল্টা ধরন ছড়িয়ে পড়ায় রাবারের চাহিদা ক্রমে হ্রাস পাচ্ছে। এতে পণ্যটির বাজারে নিম্নমুখিতা অব্যাহত আছে। খবর বিজনেস রেকর্ডার।
ওসাকা এক্সচেঞ্জে ডিসেম্বরে রাবারের সরবরাহ চুক্তিমূল্য ৩ দশমিক ৯ শতাংশ ইয়েন বা ১ দশমিক ৮ শতাংশ কমেছে। সর্বশেষ কার্যদিবসে প্রতি কেজি রাবারের দাম ২১৭ ইয়েনে নেমে গেছে।
অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে পণ্যটির দাম বেড়েছে। সেপ্টেম্বরে রাবারের সরবরাহ চুক্তিমূল্য ১৪০ ইয়েন বেড়ে টনপ্রতি ১৩ হাজার ৩৯৫ ইয়েন বা ২ হাজার ৬৭ ডলারে উন্নীত হয়েছে।










