দেশের নির্মাণসামগ্রী খাতে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে। এ ক্ষেত্রে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সিমেন্ট ব্র্যান্ড ‘ঢালাই স্পেশাল’ ব্যবহার করে নির্মাণকাজের সময় ২৫ শতাংশ পর্যন্ত ও খরচ ১৮ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।

র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট হচ্ছে এমন এক বিশেষ ধরনের সিমেন্ট, যা দ্রুত শক্ত হয়। পাশাপাশি সাধারণ সিমেন্টের তুলনায় প্রাথমিকভাবে এবং দীর্ঘমেয়াদে দ্রুত ও অধিক শক্তি অর্জন করে। এছাড়া র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট প্রথম তিনদিনেই অন্যান্য সিমেন্টের সাতদিনের শক্তি এবং ১৪ দিনেই কংক্রিটের ডিজাইন স্ট্রেন্থ অর্জন করতে পারে। এর পেছনে কারণ হিসেবে রয়েছে রাসায়নিক গঠন ও সূক্ষ্ম কণার উপস্থিতি।

নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করতে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন এখনো কম। তবে বিগত কয়েক বছরে কিছু প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোগে এ ধরনের সিমেন্ট সফলভাবে বাজারজাতের পর এর কার্যকারিতার কারণেই তা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

ঢালাই স্পেশাল সিমেন্ট গঠনগতভাবে পিসিসি এ.এম. হওয়ায় এর হিট অব হাইড্রেশন এমনিতেই ওপিসির চেয়ে কম থাকে। ফলে ক্র্যাকের প্রবণতাও থাকে না। র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান, অর্থাৎ ২০ এমপিএ দৃঢ়তা অর্জন করতে সক্ষম হয়। সেক্ষেত্রে প্রায় ১৪ দিন পরেই শাটারিং খুলে ফেলা সম্ভব হয়, যা প্রচলিত সিমেন্টের ক্ষেত্রে সাধারণত ২১-২৮ দিন পর্যন্ত হয়ে থাকে।

নির্মাণ বিশেষজ্ঞ, বিশেষ করে প্রকৌশলীরা মনে করেন, সঠিক প্রকৌশল নকশা ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট দেশের নির্মাণ খাতে আরো বড় ভূমিকা রাখবে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এটি এখন একটি কার্যকর এবং দক্ষ নির্মাণ সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।

এমজিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, স্বল্প সময়ে অধিক দৃঢ়তা অর্জনের সক্ষমতার কারণে আধুনিক নির্মাণ ব্যবস্থায় এ বিশেষ ধরনের সিমেন্টের ব্যবহার বাড়ছে। বিশেষত ফাউন্ডেশন, কলাম, বিম ও ছাদ ঢালাইয়ের কাজে, সময়সীমানির্ভর প্রকল্পে এবং জরুরি নির্মাণকাজে এ ধরনের সিমেন্টের চাহিদা বৃদ্ধি পেয়েছে। —বিজ্ঞপ্তি