সম্প্রতি ইউনিভার্সিটি অব
সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের
একটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. অনুপম সেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময়
ভার্চুয়াল প্লাটফর্মে ইউএসটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এআই ইসলাম এবং
আইএএইচএসের গভর্নিং বডির সদস্য ডা.
শেখ মাহসিত নুর সংযুক্ত ছিলেন। অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিওটির সদস্য বোরহানুল হাসান চৌধুরী, ইউএসটিসির বিওটির সদস্য অধ্যাপক ডা. শফিউল হাসান প্রমুখ।
ইউএসটিসির সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এমওইউ সই
সম্প্রতি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের সঙ্গে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের একটি সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।











