এ উপলক্ষে সম্প্রতি মোংলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইবিএলের ট্রানজ্যাকশন ডিভিশনের প্রধান মো. জাবেদুল আলম এবং এমপিএর সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একেএম. আনিসুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় ইবিএল এবং বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলবে। এর মাধ্যমে বন্দর ব্যবহারকারীরা ইবিএলের অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম ব্যবহার করে সহজে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমপিএর হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম; উপসচিব (পরিচালক-ট্রাফিক) মো. কামাল হোসেন; ডেপুটি চিফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মো. মাহফুজুর রহমান; চিফ অডিট অফিসার মো. ফজলে আলম; প্রধান প্রকৌশলী (মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ এবং ইবিএল ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ আরিফ চৌধুরী।










