ময়মনসিংহে আন্তর্জাতিক মানসম্পন্ন ব্র্যান্ড বিটুর পঞ্চম আউটলেট উদ্বোধন কার হয়েছে। সোমবার (১১ মার্চ) বিকালে বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন এ আউটলেটটি উদ্বোধন করেন।

বিটুতে রয়েছে জেন্টস, লেডিস, বাচ্চাদের এক্সপোর্ট কোয়ালিটির সকল আইটেম। এছাড়াও রয়েছে ইন্টারন্যাশনাল ব্রান্ডেড প্রোডাক্ট। বিটুর নিজস্ব ডিজাইন করা লেডিস ড্রেস থ্রি এঞ্জেল ব্র্যান্ড্রের প্রোডাক্ট ও ঈদের পাঞ্জাবী এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্রেতাদের কাছে।

বিটুর সত্ত্বাধিকারী  সুশ্রীতা পোদ্দার বিথী বলেন, ক্রেতাদের চাহিদা এবং ভালোবাসার কারণেই আমাদের এ আউটলেটের যাত্রা।

হাবিবুল বাশার সুমন বলেন, বিটুর অন্যান্য আউটলেটগুলোর মতো এ আউটলেটটিও  ময়মনসিংহবাসীর ফ্যাশন চাহিদা মিটাবে এবং প্রিয় হয়ে উঠবে।

উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে ১১ মার্চ (সোমবার) থেকে ১৩ মার্চ (বুধবার) পর্যন্ত ২০ শতাংশ জিসকাউন্ট দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দারসহ অনেকে। বিজ্ঞপ্তি