চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৮০ কোটি ডলার মুনাফা অর্জনের রেকর্ড করেছে ডেল্টা এয়ারলাইনস। আন্তর্জাতিক রুটে পর্যটক বাড়ায় উড়োজাহাজের আসনও দ্রুত পূর্ণ হচ্ছে। ডেল্টা আশা করছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এমনকি ডিসেম্বরের ছুটির সময়ও এয়ারলাইনসের চাহিদা অব্যাহত থাকবে। ডেল্টার প্রধান আন্তর্জাতিক বাজার ইউএস-ইউরোপ ফ্লাইটগুলোর আয় ৬৫ শতাংশ বেড়েছে। কভিড-১৯ মহামারী চলাকালীন বাড়িতে থাকার পর যুক্তরাষ্ট্রের পর্যটকদের জন্য এয়ারলাইনসটি এর ইউরোপীয় গ্রীষ্মকালীন সময়সূচি বাড়ানোর পরিকল্পনাও করছে। জাপান টুডে
ডেল্টা এয়ারলাইনসের ১৮০ কোটি ডলার মুনাফা অর্জন
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৮০ কোটি ডলার মুনাফা অর্জনের রেকর্ড করেছে ডেল্টা এয়ারলাইনস।










