নির্ধারিত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। পরে মঙ্গলবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ।










