পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড ও ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের আর্থিক ও ব্যবসায়িক বিভিন্ন বিষয় নিয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. কাওসার আলীকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সংস্থাটির উপপরিচালক মো. শাহনেয়াজ, সহকারী পরিচালক আল ফরহাদ বিন কাশেম। কমিটির সদস্য সচিব করা হয়েছে সহকারী পরিচালক মাহমুদুর রহমানকে। কমিটি গঠনের বিষয়টি দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।