সিউলের পশ্চিমাংশে প্রধান কার্যালয় নতুন করে সাজাচ্ছে এলজি গ্রুপ। মূলত নিচের তলায় চলবে এ সংস্কারকাজ। ১৯৮৭ সালে চালু হওয়ার পর দ্বিতীয়বারের মতো নবায়ন কাজ চালাচ্ছে এলজি। এর আগে ২০০৯ সালে উপরের তলায় সংস্কারকাজ চালিয়েছিল দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহৎ কনগ্লোমারেটটি। পশ্চিম সিউলে অবস্থিত এলজি টুইন টাওয়ারে ৬ হাজার ৫০০ কর্মী কাজ করছে। পশ্চিম অংশে এলজি ইলেকট্রনিকসের অফিস। অন্যান্য প্রধান অ্যাফিলিয়েট এলজি ডিসপ্লে, এলজি ক্যাম ও এলজি করপোরেশনের অফিস পূর্ব পাশের ভবনে। দ্য কোরিয়া হেরাল্ড
প্রধান কার্যালয় নতুন করে সাজাচ্ছে এলজি গ্রুপ
সিউলের পশ্চিমাংশে প্রধান কার্যালয় নতুন করে সাজাচ্ছে এলজি গ্রুপ।










