তোশিবা বেসরকারি কোম্পানিতে রূপান্তরের জন্য প্রায় ১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। একসময় জাপানের অর্থনৈতিক শক্তির প্রতীক হলেও সম্প্রতি কেলেঙ্কারি, আর্থিক অস্থিরতা ও নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগে জর্জরিত জাপানি প্রতিষ্ঠানটির জন্য বছরের পর বছর ধরে অস্থিরতার পর এ পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে। 

জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনারসের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম সংঘটি প্রায় ২ ট্রিলিয়ন ডলারের চুক্তির নিয়ন্ত্রণ নিয়েছে, যার মধ্যে ১৭টি জাপানি কোম্পানি ও ছয়টি জাপানি ব্যাংক রয়েছে। চুক্তির সফল হওয়ার জন্য কনসোর্টিয়ামকে কোম্পানির বকেয়া শেয়ারের কমপক্ষে ৬৬ দশমিক ৭ শতাংশ অধিগ্রহণ করতে হবে। দরপত্র প্রস্তাবের ওয়েবসাইট অনুসারে, শেয়ারটির মূল্য ৪৬২০ ইয়েন নির্ধারণ করা হয়েছে এবং সময়কাল ৩০ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে, যা সোমবারের সমাপনী মূল্য ৪ হাজার ৫৮৪ ইয়েনের চেয়ে বেশি ছিল।