সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) ‘৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: সহকারী পরিচালক (জেনারেল)’ উদ্বোধন করা হয়। ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং বিবিটিএর পরিচালক কাকলী জাহান আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন একাডেমির নির্বাহী পরিচালক জুলকার নায়েন এবং একাডেমির রিসোর্সপারসন ও নির্বাহী পরিচালক (আইসিটি) মোহাম্মদ জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন বিবিটিএর পরিচালক দীপংকর ভট্টাচার্য্য ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং বিবিটিএর পরিচালক দিপ্তী রানী হাজরা।
বিবিটিএতে সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) ‘৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: সহকারী পরিচালক (জেনারেল)’ উদ্বোধন করা হয়।










